শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ভারত-পাকিস্তান ম্যাচের জন্য ছাড়া হচ্ছে বাড়তি টিকিট

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। রাজনৈতিক কারণে দু’দেশের সফর বন্ধ। দেশ দুটির রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্রিকেট মাঠেও।

তাই ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। এজন্য আগামী ১৪ অক্টোবর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। প্রায় সকলেই এই একটি ম্যাচের টিকিট চান। বিপুল চাহিদার কথা মাথায় রেখে প্রথম থেকেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

প্রথম দফার সব টিকিট মাত্র এক ঘণ্টাতেই বিক্রি হয়ে গিয়েছিল। আরও ১৪ হাজার টিকিট সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য বিক্রি করা হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রবিবার দুপুর ১২টা থেকে অনলাইনে পাওয়া যাবে ভারত-পাকিস্তান ম্যাচের এসব টিকিট।

শুধু ভারতীয়রা নয়, গ্যালারিতে বসে ভারত-পাকিস্তান লড়াইয়ের উত্তাপ নিতে আগ্রহী পাকিস্তানের সমর্থকরাও। এ ছাড়া বিভিন্ন দেশের সমর্থকদেরও আগ্রহ থাকে এই দু’দেশের ম্যাচ নিয়ে। স্টেডিয়ামের কোনো আসন ফাঁকা থাকবে না বলেই মনে করা হচ্ছে। সেমিফাইনাল বা ফাইনালে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া অনিশ্চিত। তাই বিশ্বকাপের লিগ পর্বের এই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit