মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

মিরাজ-সাকিবের প্রশংসায় রমিজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে টাইগাররা। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মেহেদী হাসান মিরাজ। নিয়েছেন তিন উইকেট। পরে ব্যাটিংয়ে নেমে খেলেছেন ৫৭ রানের ইনিংস। হয়েছেন ম্যাচসেরা। এ ছাড়া সাকিব আল হাসানও গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন।

নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’এ তাদের এমন পারফরম্যান্সের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। এ জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

পিসিবির সাবেক এই সভাপতি বলেন, ৩ উইকেটে নেওয়ার পাশাপাশি ৫০ রান করা মেহেদী হাসানের মধ্যে অনেক প্রতিভা আছে। ও যেভাবে খেলে, সেটা দারুণ। তার শরীরী ভাষাও বেশ প্রভাব রাখার মতো। এর মধ্যে সে নিজের উপস্থিতির জানান দেয়।

এ সময় অধিনায়ক সাকিবকেও প্রশংসায় ভাসিয়েছেন রমিজ। তিনি বলেন, সাকিব আল হাসান মানসম্পন্ন একজন ক্রিকেটার। তার অভিজ্ঞতাও দারুণ। সে এই ম্যাচে প্রথম সারির ব্যাটসম্যানদের আউট করেছে। সাকিব এসে শুধু পরিস্থিতিই সামাল দেয় না, বরং কঠিন পরিস্থিতিতে সে বোলিং করে। সে অধিনায়কত্বও বেশ ভালো করেছে, এর ফলে আত্মবিশ্বাসও তার অনেক বাড়বে।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit