শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

এবার ইসরাইলে লেবাননের হিজবুল্লাহর হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের পর এবার ইসরাইলে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটির যোদ্ধারা ইসরাইলি সীমান্ত এলাকায় কামান ও গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর বরাত দিয়ে আজ রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ফরাসি সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে বলেছে, লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইল অধিকৃত লেবাননের শেবা খামারের তিনটি অবস্থানে আক্রমণ চালিয়েছে তাদের যোদ্ধারা। এই হামলায় বিপুল পরিমাণ কামানের গোলা ও গাইডেড (সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম) ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইরান-সমর্থিত হিজবুল্লাহ আরও জানায়, হিজবুল্লাহ শনিবার ফিলিস্তিনি সংগঠন হামাসের ইসরাইলের বিরুদ্ধে আকাশ, সমুদ্র ও স্থলপথে হামলার সঙ্গে একাত্মতা ঘোষণা করছে এবং তার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

এর আগে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে কামানের গোলাবর্ষণ করতে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। ওই অঞ্চল থেকে আসা হামলার প্রত্যুত্তরে পাল্টা হামলার চালানোর কথা জানায় তেল আবিব।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, লেবাননের যে অঞ্চল থেকে হামলা চালানো হচ্ছে, তার জবাবে সেখানে পালটা গোলাবর্ষণ শুরু করেছে তাদের বাহিনী। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

এর আগে গতকাল শনিবার হিজবুল্লাহ অপর এক বিবৃতিতে জানায়, তারা গাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ফিলিস্তিনি প্রতিরোধের নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে।

শনিবার (৭ অক্টোবর) আকাশ, স্থল ও জলপথ থেকে ইসরাইলে অন্তত পাঁচ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে হামাস। এর জবাব পালটা হামলা চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। অবরুদ্ধ গাজায় অবস্থানরত হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে তারা। দুই পক্ষের পালটাপাল্টি হামলায় ইসরাইল ও ফিলিস্তিনের কমপক্ষে চার  শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit