শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ভারতে আসার আগে সাঈদ আনোয়ারের সঙ্গে কী কথা হয়েছিল রিজওয়ানের?

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের বাইশ গজে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এবারের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ আবার ভারত। যদিও সেখানে খেলার অভিজ্ঞতা নেই এই পাকিস্তান দলের বেশিরভাগ খেলোয়াড়ের।

বিশ্বকাপ খেলতে ভারতে আসার আগে তাই কেউ কেউ সাবেকদের থেকে টোটকা নিয়ে এসেছেন। উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান যেমন শরণাপন্ন হয়েছিলেন সাঈদ আনোয়ারের। পাকিস্তানের সঙ্গে ভারতের উইকেটের আচরণের পার্থক্য নিয়ে তাঁর থেকে পরামর্শ নিয়েছেন রিজওয়ান। একই সঙ্গে ভারতের উইকেটের চ্যালেঞ্জ সম্পর্কেও জেনেছেন তিনি।

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে রিজওয়ান নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ভারতে খেলার প্রস্তুতি নিতে আমি এখানে আসার আগে সাঈদ আনোয়ার ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি ভারতের উইকেটে মানিয়ে নেয়ার ব্যাপারে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। ভারতের উইকেটগুলো এমনিতে ভালোই হয়। তবে মাঝে মাঝে এগুলো অল্প সময়ের ব্যবধানে ভিন্ন ধরনের আচরণ করতে পারে।’ 

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে এটাই অনুসরণ করার চেষ্টা করেছেন রিজওয়ান। ৪১ রানের বড় ব্যবধানের জয়ে বিশ্বকাপ শুরু করলে ডাচরা ভালোই চাপে রেখেছিল পাকিস্তানকে। ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তানকে পথ দেখিয়েছেন রিজওয়ান। তাকে সঙ্গ দিয়েছেন সউদ শাকিল। ৭৫ বলে ৬৮ রানের সময়োপযোগী ইনিংস খেলেছেন রিজওয়ান।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit