শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বেলিংহামের চমক, রিয়ালের বড় জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের জার্সিতে ১০ ম্যাচের আটটিতেই জালের দেখা পেয়েছেন জুড বেলিংহাম। সর্বশেষ গতকাল লিগ ম্যাচে ওসাসুনার বিপক্ষে করেছেন জোড়া গোল। রিয়াল মাদ্রিদও জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।

সান্তিয়াগো বার্নাব্যুতে নবম মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন বেলিংহাম। বিল্ডাপ ফুটবলে আক্রমণে যায় রিয়াল। লুকা মডরিচের বাড়ানো বল পান কার্ভাহাল। এই রাইট ব্যাকের পাস পেয়ে অনায়াসে জাল খুঁজে নেন বেলিংহাম। প্রথমার্ধে অবশ্য আর গোল করতে পারেনি রিয়াল।

৫৪ মিনিটে ব্যবধান বাড়ানোর সঙ্গে নিজের দ্বিতীয় গোল করেন বেলিংহাম। ফেদে ভালভার্দের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দারুণ শটে লক্ষ্যভেদ করেন। এরপর ৬৫ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র এবং ৭০ মিনিটে জোসেলু গোল করলে বড় জয় নিশ্চিত হয় রিয়ালের। অবশ্য ৮৪ মিনিটে পেনাল্টি মিস করেন জোসেলু। তা না হলে রিয়ালের ব্যবধান আরো বাড়াতে পারত।

৯ ম্যাচে আট জয়, এক হারে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit