শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন

বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার বিপক্ষে শুভমান খেলবেন কি?

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে স্বাগতিক ভারতের। আজ রবিবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে রোহিত শর্মার দল। বিশ্বকাপের প্রথম ম্যাচে কেমন হবে ভারতের একাদশ তা নিয়ে নানা জল্পনা রয়েছে। ডেঙ্গু আক্রান্ত শুভমান গিল প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না এটাই এখন সবথেকে বড় প্রশ্ন।

শুক্রবার রাহুল দ্রাবিড় বলেছিলেন, এখনও হাতে সময় আছে, তারা শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান গিলের বিষয়ে কোনও সিদ্ধান্তে আসার জন্য। তবে গিলের অবস্থা আগের থেকে অনেক ভালো সেই কথা জানিয়েছিলেন ভারতীয় কোচ।

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা বড় আপডেট দিলেন শুভমান গিলের বর্তমান পরিস্থিতি নিয়ে। রোহিত বলেন, ‘আমরা সবরকমভাবে চাই গিল ফিরে আসুক। ও দ্রুত সুস্থ হয়ে উঠছে। আগের থেকে এখন ভালো আছে। ও মোটেই দল থেকে বাদ যায়নি।’

রোহিত শর্মা আরও বলেন, ‘আশা করছি শুভমান গিল খুব তাড়াতাড়া সুস্থ হয়ে দলে ফিরব। ও তরুণ হওয়ায় সুস্থও হবে তাড়াতাড়ি। কিন্তু আমি কখনই অধিনায়ক হিসেবে বলবো না ও এই অবস্থায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে খেলুক। তবে ওকে বাদ দেওয়ার কোনও প্রশ্ন নেই।’

রোহিতের এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয় তাহলে কী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই পাওয়া যাবে শুভমান গিলকে। গিলের অবস্থা আগের থেকে অনেক ভাল বললেও, রবিবারের ম্যাচে গিল খেলবেন কি না সে বিষয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন ভারত অধিনায়ক।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/সকাল ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit