শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

পাকিস্তান সমর্থকদের জন্য দুয়ার খুলছে ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে পাকিস্তান। 

এদিন মাঠে কয়েকজন পাক সমর্থক থাকলেও গ্যালারি থেকে নিজ দেশের কোনো নাগরিকের সমর্থন পায়নি বাবররা। প্রেস বক্সেও ছিলেন না কোনো পাকিস্তানি সাংবাদিক। 

ভিসা জটিলতায় নিজেদের প্রথম ম্যাচ মাঠে বসে উপভোগ করতে পারেননি তারা। 

আইসিসি জানিয়েছে, মাঠে বসে খেলা দেখতে পাক সাংবাদিক ও সমর্থকদের জন্য ভারতের দুয়ার খুলছে। 
বিষয়টি নিয়ে আইসিসির এক কর্মকর্তা বলেন, পাকিস্তানি সাংবাদিক ও সমর্থকরা ভিসা জটিলতার কারণে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারেননি। বিষয়টি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

ম্যাচে সাংবাদিক এবং সমর্থকদের উপস্থিতি খেলার স্পিড এবং পরিবেশে যে গুরুত্ব রাখে তা আমরা বুঝি। তাদের ভিসা জটিলতা সমাধানে কাজ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

পিসিবি’র এক কর্মকর্তা বলেন, আমাদের সাংবাদিক এবং সমর্থকদের ভারতীয় ভিসা জটিলতা নিয়ে গত তিন বছর ধরে আমরা আইসিসিকে জানিয়ে আসছি। আমাদের অনেক সমর্থক ভারতে প্রবেশের অপেক্ষা করছে। আশা করি ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের আগে সব কিছু সমাধান হবে।

 

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/সকাল ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit