বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

নেতানিয়াহুকে ফোনে যা বলেছেন বাইডেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা সীমান্ত সংলগ্ন অন্তত ২২টি এলাকায় ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লড়াই চলছে।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে নিজেদের সবচেয়ে কাছে মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিন–ইসরাইলের ‘সর্বাত্মক যুদ্ধ’ নিয়ে শনিবার বাইডেন বলেন, ‘ইসরাইলের নিজেকে এবং তার জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে। এটাই শেষ কথা।’

ফোনালাপের ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর। এতে বলা হয়েছে, বাইডেন নেতানিয়াহুকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে আছে এবং ইসরাইলের আত্মরক্ষার বিষয়টিকে সমর্থন জানান তারা। 

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইসরাইলের প্রতি ওয়াশিংটনের সমর্থন পাথর কঠিন। যেকোনো পরিস্থিতিতে তা অটুট থাকবে। ইসরাইলের প্রতি বিদ্বেষপূর্ণ কোনো পক্ষের জন্য এ আক্রমণগুলোকে কাজে লাগানো কিংবা সুবিধা চাওয়ার মুহূর্ত এটা নয়। যা ঘটছে, বিশ্ব দেখছে। 

অপরদিকে নেতানিয়াহু বাইডেনকে বলেছেন, এই যুদ্ধে জয় পেতে ইসরাইলের দীর্ঘ ও শক্তিশালী অভিযান প্রয়োজন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, ‘কোনো ধরণের উস্কানি ছাড়া হামাসের ইসরাইলের বেসামরিক নাগরিকদের ওপর হামলায় ঘটনায় যুক্তরাষ্ট্র দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাচ্ছে।’

তবে সৌদি আরব ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।

শনিবার সকালে ইসরাইলকে লক্ষ্য করে এসব রকেট হামলা শুরু করে হামাস। হামলার প্রথম ২০ মিনিটেই ৫ হাজার রকেট ছোড়ার কথা জানিয়েছে হামাস। 

সেই সঙ্গে ইসরাইলের ভেতরে ঢুকেও হামলা চালানো হয়েছে বলে তেলআবিব থেকে জানানো হয়েছে।

এর জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলের গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, হামলায় এখন পর্যন্ত ইসরাইলে অন্তত ২৫০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১ হাজার ৫০০ জন।

গাজায় ইসরাইলের বিমান হামলায় অন্তত মৃত্যু হয়েছে ২৩২ জন ফিলিস্তিনির। আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ৭৯০ জন। 

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/সকাল ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit