বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

কারাগারে দাঙ্গা, প্রেসিডেন্ট প্রার্থী হত্যা মামলার ৬ আসামি নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরের গুয়াকুইল নগরীর একটি কারাগারে দাঙ্গা চলাকালে ছয় আসামি নিহত হয়েছে। গতকাল শুক্রবার দেশটিতে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যে ছয়জন নিহত হয়েছে তারা ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওর হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি।

গত আগস্টে রাজধানী কুইটোতে নির্বাচনী প্রচারণার পর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন প্রেসিডেন্ট প্রার্থী ভিলাভিসেনসিও। দেশটির যে অল্প কয়েকজন প্রেসিডেন্ট প্রার্থী সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ভিলাভিসেনসি।

দেশটিতে আগামী রোববার (১৫ অক্টোবর) দ্বিতীয় দফা নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে কারাগারে এই হত্যাকাণ্ড ঘটল।

এসএনএআই জাতীয় কারাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, গুয়াস-১ কারাগারের সেল ব্লকগুলোর একটিতে দাঙ্গা ছড়িয়ে পড়ায় ছয়জন নিহত হয়। নিহত ছয়জন কলম্বিয়ার নাগরিক। তবে এই হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। সরকারি প্রসিকিউটরের দপ্তর বলছে, তাদের এজেন্টদের পাশাপাশি পুলিশ এবং সামরিক বাহিনী কারাগারে নিরাপত্তা প্রোটোকল কার্যকর করেছে। খবর এএফপির।

ইকুয়েডরের গরুত্বপূর্ণ বন্দর নগরী গুয়াকুইলে বৃহৎ কারাগার কমপ্লেক্সের পাঁচটি অংশ রয়েছে। এসবের একটি হচ্ছে গুয়াস-১। নগরীটি প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী চক্রের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গত জুলাইয়ের শেষের দিকে গুয়াস-১ কারাগারে ছড়িয়ে পড়া এক দাঙ্গায় ৩০ জনেরও বেশি লোক নিহত হয়।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit