শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

সাকিবদের প্রশংসায় ভাসিয়ে ইংলিশদের প্রস্তুত থাকতে বললেন মাশরাফি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। টাইগারদের এমন জয়ে একরকম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিব ও মিরাজ দু’জনেই নিয়েছেন তিনটি করে উইকেট। ব্যাট হাতেও ঝলক দেখিয়েছেন মিরাজ। ৭৩ বলে মিরাজ করেছেন ৫৭ রান। 

আর টাইগারদের এমন জয়ে উৎফুল্ল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জয়ের পর সাকিব ও মিরাজকে তুমুল প্রশংসায় ভাসিয়েছেন ম্যাশ। 

টাইগারদের জয়ের পর ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, ‘দারুণ শুরু! জয়ের কোনো বিকল্প ছিল না। আফগানরা শুরুটা করেছিল দুর্দান্ত। কিন্তু সাকিব বারবারই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছে। মাঝখানে মিরাজের আঁটসাঁট বোলিংয়ে সাথে পেস বোলারদের কম্বিনেশনে একের পর এক উইকেট নিয়ে বাংলাদেশ খেলা নিজেদের হাতেই রেখেছে। সাকিবের বোলিং রোটেশন থেকে শুরু করে ফিল্ড প্লেসিং, এসবের সঙ্গে নিজের বোলিং প্রমাণ করে সে কতটা প্রো-অ্যাক্টিভ। মাঠের ভেতরে চাপের সময়টাতেই নিজের সেরাটা সবসময় বের করে আনে ও।’

ম্যাশ আরও লেখেন, ‘মিরাজ বর্তমানে এই দলের সবচেয়ে বড় সম্পদ। দল তাকে যেভাবে চাচ্ছে, সেইভাবেই সে নিজের সেরাটা ঢেলে দিচ্ছে। আবারও বলছি, বাংলাদেশের ফাস্ট বোলিং গ্রুপ এবার আমাদের স্বপ্নের ঘোড়া, তাদের উপর নির্ভর করছে আমাদের বিশ্বকাপ ভবিষ্যৎ।’ 

তিনি আরও লেখেন, ‘ব্যাটিংয়ে ওপেনাররা রান করেনি ঠিক, তবে অ্যাপ্রোচ খারাপ ছিল না। এখনই তাদের নিয়ে খুব বেশি আলোচনা করাও ঠিক হবে না। সময় মতো যেদিন দরকার, ঠিক সেদিন জ্বলে উঠলেই চলবে। শান্ত যে এখন অনেক পরিণত ও দারুণ ফর্মে আছে, তার প্রমাণ আজকের ব্যাটিং। সময় নিয়ে ব্যাট করে খেলাটা নিজেদের করে নিয়েছে, যেটা আজকের দিনে বেশি প্রয়োজন ছিল। অভিনন্দন বাংলাদেশ! দেখা হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।’

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit