বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

মাধবদীতে সেচ্ছাসেবক লীগের পকেট কমিটি গঠনের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৪৪৩ Time View

স্টাফ রিপোর্টার : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটি গঠন নিয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। লিখত অভিযোগকারী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম। জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বরাবর লিখত অভিযোগটি হুবহু তুলে ধরা হলো।

বরাবর ,
সভাপতি
নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ
বিষয় : আমদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কমিটি গঠন প্রসঙ্গে
জনাব ,
বিনীত নিবেদন এই যে , আমি মোঃ জাইদুল ইসলাম , আমি আমার ছাত্র জীবনের শুরুথেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত আছি । ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পদবিহীন এবং নিস্বার্থ ভাবে স্বেচ্ছাসেবক লীগের সংগঠনের সাথে থেকে রাজনীতি করি । ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সিনিয়র সহ সভাপতির দায়িত্ব লাভ করে সততার সাথে আমি আমার দায়িত্ব পালন করি এবং ২০২২ থেকে ২৮/০৯/২০২৩ ইং সাল পর্যন্ত আমদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করি । আমার প্রত্যাশিত পদ সাধারণ সম্পাদক হিসেবে আমাকে না রেখে , না জানিয়ে , আহবায়ক কমিটির অন্যান্য পরিশ্রমি কর্মিদের বাদদিয়ে ২৮/০৯/২০২৩ ইং তারিখে । আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ , যুবলীগ , স্বেচ্ছাসেবক লীগ , ছাত্রলীগের বর্তমান ও সাবেক কমিটির নেতাকর্মীদের না জানিয়ে গোপনিয় ভাবে একটি পকেট কমিটি গঠন করা হয় । এই অবস্তায় চলতে থাকলে ভবিষ্যতে আমদিয়া ইউনিয়নের আওয়ামী রাজনীতি থেকে হাজার হাজার নেতাকর্মী বাদ পড়ার সম্ভাবনা রয়েছে । অত্যান্ত পরিতাপের বিষয় এই যে , উক্ত কমিটিতে আমদিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক কে , আমদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে নতুন কমিটি গঠন করা হয় । উক্ত বিষয়টি নিয়ে আমদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অত্যান্ত পরিশ্রমী কর্মি এবং যোগ্য প্রার্থিদের অংশগ্রহণ না থাকায় উক্ত কমিটি টি একটি বিতর্কিত কমিটি এবং অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয় । তারই পরিপেক্ষিতে উক্ত কমিটি গঠনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের পরিশ্রমি কর্মিদের নিয়ে একটি গ্রহণ যোগ্য কমিটি গঠন করা একান্ত প্রয়োজন ।

অতএব , বিনীত নিবেদন এই যে , উপরিউক্ত বিষয়টি বিবেচনা করে আমদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠনে সকল ব্যবস্থা গ্রহণ করতে আপনার যেন সু – মর্জি হয় । এই অভিযোগের ব্যপারে মাধবদী থানা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আবু দাউদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগকারী মিথ্যা ও অসত্য বিভ্রান্তি ছড়াচ্ছে। 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit