শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

মুখে বাড়তি মেদ? এই ৩ আসন করে দেখতে পারেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৭৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ওজন বাড়তে শুরু করলে মেদ শুধু শরীরে জমে না, থুতনির নিচেও চর্বি জমতে থাকে। থুতনির বাড়তি মেদ অনেকেরই কাছেই অস্বস্তির কারণ হয়ে ওঠে। ভরাট মুখ পছন্দ অনেকেরই। আবার কারও তীক্ষ্ণ মুখ চাই। মুখের বাড়তি মেদ অনেক সময় প্রসাধনী ব্যবহার করে খানিকটা আড়াল করা গেলেও, পুরোটা কোনো ভাবেই সম্ভব নয়। মুখের বাড়তি মেদের কারণেই কমবয়সেও বয়স্ক দেখাতে পারে। মুখের মেদ রাতারাতি ঝরিয়ে ফেলা সম্ভব নয়।

তবে কয়েক দিন কিছু আসন যদি নিয়মিত করতে পারেন, তাহলে মুখের মেদ ঝরতে বাধ্য।

ভুজঙ্গাসন
ম্যাটের ওপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। এবার হাতের তালু্ মেঝের ওপর পাঁজরের দুপাশে রাখুন। এর পর কোমর থেকে পা পর্যন্ত মাটিতে রেখে হাতের তালুর ওপর ভর দিয়ে বাকি শরীরটা ধীরে ধীরে ওপরের দিতে তুলুন। এর পর মাথা বেঁকিয়ে ওপরের দিকে তাকান। এই ভঙ্গিতে ২০-৩০ সেকেন্ড থাকার পর পূর্বের অবস্থায় ফিরে যান। প্রথম দিকে এই আসন তিনবার করুন।

মৎসাসন
প্রথমে একটি মাদুরের ওপর টান টান করে শুয়ে পড়ুন। দুপাশে টান টান করে রাখতে হবে দুহাত। তার পরে চোখ বুজে ফেলতে হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন। এবার ধীরে ধীরে ধনুকের মতো করে পিঠ বেঁকিয়ে নিন। শরীরের ভার হাতের ওপর রাখুন। বুক ওপরের দিকে উঠে আসবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন। এ ভঙ্গিতে দু-তিন মিনিট থাকতে পারলে ভালো।

ধনুরাসন
উপুড় হয়ে শুয়ে পড়ুন। তার পর হাঁটু ভাঁজ করে পায়ের পাতা যতটা সম্ভব পিঠের ওপর নিয়ে আসুন। এবার হাত দুটি পেছনে নিয়ে গিয়ে গোড়ালির ওপর শক্ত করে চেপে ধরুন। চেষ্টা করুন পা দুটি মাথার কাছাকাছি নিয়ে আসতে। এই ভঙ্গিতে মেঝে থেকে বুকে হাঁটু ও উরু উঠে আসবে। তলপেট ও পেট মেঝেতে রেখে ওপরের দিকে তাকান। এই ভঙ্গিতে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিয়ে ২০ থেকে ৩০ সেকেন্ড থাকুন। তার পর পূর্বের ভঙ্গিতে ফিরে যান। এই আসন বার তিনেক করতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit