শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

দলকে ব্রেক থ্রু উপহার দিলেন সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান ম্যাচের মধ্য দিয়ে আজ ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল।

শনিবার ভারতের ধর্মশালায় ১১টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে আফগানিস্তান। দলীয় ৪৭ রানে আফগানদের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। তার শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ২২ রান করেন ইবরাহিম জাদরান। 

বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ ভারত। টুর্নামেন্টে ১০টি দল ৪৫টি ম্যাচে অংশ নিবে।

গত বৃহস্পতিবার আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দেয় নিউজিল্যান্ড। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৮২ রানে অলআউট হয় ব্রিটিশরা। টার্গেট তাড়ায় ডেভন কনওয়ে ও রাচিন রবিন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৮২ বল হাতে রেখে ৯ উইকেটের দাপুটে জয় পায় নিউজিল্যান্ড।

গতকাল শুক্রবার দ্বিতীয় ম্যাচে আইসিসির সহযোগী সদস্য দল নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তান।

আজ বিশ্বকাপের এবারের আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি এশিয়ার দুই দল বাংলাদেশ-আফগানিস্তান।     

 

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit