রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

মাটিরাঙ্গায় ভ্রাম্যমান ভূমিসেবা কার্যক্রম উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : মাটির কাছে মানুষের কাছে ভ্রাম্যমান ভূমি সেবা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  প্রথমবারের মতো সৃজনশীল জনগণের এই ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভূমি অফিস। শনিবার (৭ অক্টোবর)সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা ভূমি অফিস চত্বরে  আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমাণ ভূমিসেবা কার্যক্রমটির উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।  এদিনই উপজেলার তাইন্দং ও তবলছড়ি  ইউনিয়নের ৪টি মৌজায় কার্যক্রম শুরু করা হয়।মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন, এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

মাটিরাঙ্গা থানার ইন্সুপেক্টর তদন্ত মো.শরীফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।অন্যান্যর মাঝে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ সহ ইমাম,শিক্ষক,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলায় সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। প্রতিটি ইউনিয়নে  পুরো ভূমি অফিস নিয়ে হাজির থাকবেন এসি ল্যান্ড। এই উদ্যোগে স্মাট ভূমি সেবা, ভূমি উন্নন কর  ই-নামজারি আবেদন, নামজারি (খারিজ) শুনানি, জমাবন্দি খতিয়ান অনুমোদ সংগ্রহ, ভূমি উন্নয়ন কর (খাজনা) দেওয়াসহ ভূমিসংক্রান্ত যেকোনো সমস্যা তাত্ক্ষণিকভাবে সমাধান বা পরামর্শ দেওয়া হবে।উপজেলা ভূমি অফিস জানায়, অক্টোবর মাসের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে ভ্রাম্যমান ভূমি সেবা প্রদান করা হবে।

এ ছাড়া জমিসংক্রান্ত নানা সমস্যার পরামর্শ নিতে জড়ো হয়েছিলেন অর্ধশতাধিক মানুষ। তাঁদের সমস্যা শুনে করণীয় সম্পর্কে  মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন পরামর্শ দিয়েছেন। ভ্রাম্যমাণ ভূমিসেবা উদ্যোগটি লোকজনের মধ্যে এরই  ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সেবা নিতে আসা তাইন্দং ইউনিয়নের সালাম মিয়া বলেন, ‘আমরা আগে সেবার জন্য অফিসে অফিসে ঘুরতাম। এখন ভূমি অফিসই মানুষের কাছে যাচ্ছে। এতে আমাদের সময় ও অর্থ দুই-ই বাঁচবে। দালালের খপ্পরে পড়তে হবে না। এলাকাতেই ভূমি খারিজ করা ও খাজনা দিতে পারব।’প্রধান অতিথির বক্তব্য মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম বলেন স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে স্মাট ভূমি সেবা  মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে এখানে শুরু হয়েছে ভ্রাম্যমাণ ভূমিসেবা কার্যক্রম।জনগন ঘরে বসে ভূমিসেবা পাবে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে কোন সমস্যা হলে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী  বলেন, ‘ভূমিসেবা গ্রহণে সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।প্রতিটি ইউনিয়নে  আমরা যাব। একটা কর্মপরিকল্পনা  তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে ভ্রাম্যমাণ ভূমিসেবা যাবে।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit