শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় জনগণকে রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা ৩০ বছরের কাজ পরিবারকে সময় দিতে দেয়নি, মঞ্চে কাঁদলেন আমির খান ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণ হারালেন ৫০ হাজারেরও বেশি মানুষ কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত

ঝালকাঠিতে গ্রাহকের প্রায় ১০ কোটি টাকা নিয়ে উধাও আল-হেমায়েত মাল্টিপারপাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৬১ Time View

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে সুদমুক্ত মুনাফার কথা বলে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া প্রায় ১০ কোটি টাকা নিয়ে উধাও হওয়া আল-হেমায়েত মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রাহকরা।শুক্রবার সকালে রাজাপুর উপজেলার গালুয়া পাকাপোল বাজার এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দশ বছর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আকন, মুফতী সৈয়দ মোহাম্মদ তাজুল ইসলাম ও মাওলানা হেলাল উদ্দিন মিলে আল-হেমায়েত মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রতিষ্ঠা করেন।এলাকার বিভিন্ন সরল সহজ মানুষ তাদের অর্জিত অর্থ ওই প্রতিষ্ঠানে জমা রাখে। অল্প সময়ের মধ্যেই গ্রাহককে মোটা অংক মুনাফা (লাভ) দিয়ে এলাকায় সাধারণ মানুষকে আকৃষ্ট করে তোলে।কিন্তু হঠাৎ এক সপ্তাহ আগে আল-হেমায়েত মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর কার্যালয়ে তালা মেরে উধাও হয়ে যায় কর্মকর্তারা।

খবর পেয়ে শুক্রবার সকাল থেকে গ্রাহকরা জেলার রাজাপুর উপজেলার গালুয়া পাকাপোল বাজার এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়।প্রতিষ্ঠানে টাকা জমা রাখা ভুক্তভোগী আলেয়া বেগম, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, মো. হানিফ, মহিউদ্দিন খান, আলতাফ,কামাল, হেলেনা সহ একাধিক ব্যক্তি বলেন, আমাদের প্রায় দশ লাখ টাকা জমা ছিল ওই প্রতিষ্ঠানে। এই টাকা নিয়ে পালিয়েছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা।এ বিষয়ে কোম্পানির ভাইস চেয়ারম্যান মুফতী হেদায়েত উল্লাহ আনছারী মুঠোফোনে বলেন, আমি নামেমাত্র ভাইস চেয়ারম্যান,টাকা পয়সার লেনদেন ও জমি জমা ক্রয়সহ সকল বিষয় মাওলানা রফিকুল ইসলাম আকন নিয়ন্ত্রণ করতেন। আমার মাধ্যমে এ প্রতিষ্ঠানে যে গ্রাহকরা টাকা জমা রেখেছেন আমি তাদের সাথে বিষয়টি সমাধান করবো। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit