বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

চৌগাছায় হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও দুপুরের খাবার বিতরণ।

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৪৪২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পাতিবিলা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন” পাতিবিলা ইউনিয়ন শাখার উদ্যোগে পাতিবিলা হাফেজিয়া মাদ শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে কোরআন শরীফ ও দুপুরের খাবার দেওয়া হয়।

“চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন পাতিবিলা ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমানের তত্ত্বাবধানে এ খাবার ও আল-কোরআন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ স¤পাদক ফয়সাল আহম্মেদ, এ সংগঠনের কর্মী ইয়াছিন আরাফাত আলিফ, সোহেল রানা,আরিফুর রহমান, নয়ন রহমান, আব্দুল হালিম, ইমরান হোসেন, এনামুল হোসেন, শাহিন কবির, কামরুল ইসলাম, শহিদুল ইসলাম,আছির উদ্দিন, মাসুদ রানা, কায়েম হোসেন, রাকিব হোসেন, আবু হানিফ, রাকিব হাসান, সুলতান মাহমুদ, মিরাজ রহমান, আসাদুর জামান, জুয়েল আহম্মেদ ও ফারুক আহমেদ প্রমুখ।

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি প্রবাসী বকতিয়ার হোসেন বলেন, এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে চলা শুরু করেছি। দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit