রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

এই সরকার ক্ষমতায় এসেছিল মানুষকে বোকা বানিয়ে: ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৯১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, এই সরকার ক্ষমতায় এসেছিল দেশের সাধারণ মানুষকে বোকা বানিয়ে। ফখরুদ্দিন-মঈনুদ্দিনের দোয়ায় তারা সেদিন ক্ষমতায় এসেছিল।

শুক্রবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইরান বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর ১১ বার সারের দাম বাড়িয়েছে। কিন্তু শেখ হাসিনা শেরপুরের জনসভায় বলেছিলেন, ক্ষমতায় গেলে বিনামূল্যে সার দেবেন, ঘরে ঘরে চাকরি দেবেন। এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছাত্রলীগ, আওয়ামী লীগ আর টাকা ছাড়া কোনো মানুষ চাকরি পায়নি।

তিনি বলেন, দেশের সাধারণ মানুষ চাল কিনলে নুন কিনতে পারে না। আলুর কেজি এক বছর আগেও ছিল ২০ টাকা। সেই আলু শেখ হাসিনার ডিজিটাল উন্নয়নে এখন ৫০ টাকা হয়েছে। আপনারা অনেকে বলেছেন সিন্ডিকেটের কথা। আমি বুঝি, একমাত্র সিন্ডিকেট হচ্ছে হাসিনার সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে পারলে সব কিছুর দাম কমে যাবে।

ইরান বলেন, আমেরিকা কয়দিন পর পর নিষেধাজ্ঞা দেয়। এমন দুইজন, পাঁচজন করে নিষেধাজ্ঞা দিয়ে কী হবে? এ দিয়ে কিছু হবে না। শুধুমাত্র একজনের ওপর নিষেধাজ্ঞা দিলে দেশের প্রধান সমস্যা, একমাত্র সমস্যা, হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, এখনো সময় আছে। সম্মান নিয়ে আপনি বাঁচতে চাইলে ক্ষমতা ছাড়ুন।  

বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগরের সভাপতি এস এম ইউসূফ আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম, রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit