শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে এখনও রোদের দেখা মেলেনি। যদিও বৃষ্টি হয়নি, কিন্তু গতকালের আমেজ রয়েই গেছে। ফলে রাস্তায় মানুষের সংখ্যাও কম। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয় আবহাওয়া বার্তায়।
 
মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় সাগর কিছুটা উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাগরের নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ময়মনসিংহে ৩৭৮ মিলিমিটার। এ ছাড়া নেত্রকোনায় ৩৫১ মিলিমিটার, ঢাকায় ৬৫ মিলিমিটার, টাঙ্গাইলে ২৩০ মিলিমিটার, ফরিদপুরে ২৩২ মিলিমিটার, কিশোরগঞ্জে ৩১১ মিলিমিটার, বগুড়ায় ১৩৪ মিলিমিটার ও রাজশাহীতে ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।  

আগামীকাল শনিবার থেকে বৃষ্টির তীব্রতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশে এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit