মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

টানা বৃষ্টিতে সাভারের নিম্নাঞ্চল প্লাবিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : টানা ২২ ঘণ্টার বৃষ্টিতে সাভার ও আশুলিয়া শিল্প এলাকার বিভিন্ন অঞ্চলের সড়ক, বসতবাড়ি, মার্কেট ও আড়ৎ প্লাবিত হয়েছে। এতে ওইসব এলাকার খেটে খাওয়া শ্রমিকসহ সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। শুক্রবার (৬ অক্টোবর) সকালে এ অঞ্চলের বাইপাইল এলাকায় কাপড়ের মার্কেট, মাছের আড়ৎ ও কয়েকটি বহুতল ভবনের নিচতলায় পানি উঠতে দেখা গেছে।

এছাড়া টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে হাঁটু পরিমাণ পানি দেখা গেছে। যানবাহন চলাচলের সময় যন্ত্রাংশে পানি প্রবেশ করে বিকল হয়ে যাচ্ছে রাস্তায়। নোংরা পানি ছড়িয়ে গেছে সব জায়গায়। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের মাশরুম উন্নয়ন কেন্দ্রের সামনে পানি জমে যানচলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া সড়কের পাশে থাকা ড্রেন উপচে ময়লা পানি বের হচ্ছে।

অন্যদিকে এ অঞ্চলের পলাশবাড়ী, বাইপাইল, জামগড়া, চিত্রশাইল, ভাদাইল, কাইচাবাড়িসহ কয়েকটি এলাকায় বাসাবাড়িতেও পানি প্রবেশ করেছে। বাইরে বৃষ্টি ও ঘরে পানিতে নাজেহাল অবস্থায় পড়েছেন এ অঞ্চলের মানুষ। বাইপাইল করিম সুপার মার্কেটের ব্যবসায়ী নেছার উদ্দিন খান বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুর থেকে বৃষ্টি। একটুও বিরতি নেই। আমার জিনিসপত্র সব নিচে রাখতে হয়। আজ সকালে এসে দেখি সব কিছু পানিতে ডুবে গেছে এক হাঁটু পরিমাণ পানি হয়েছে।  

মাছ ব্যবসায়ী রবিন চন্দ্র বাংলানিউজকে বলেন, কি আর বলবো। রাত থেকে জেগে আছি। পানি আমাদের আড়তে প্রবেশ করতেছে আমরা দেখতেছি। কিন্তু কিছু করার নেই কারণে আশপাশের সব জায়গায় পানি উঠেছে। টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক ঢাকায় প্রবেশ মুখের একটি গুরুত্বপূর্ণ সড়ক। গতকাল দুপুর থেকে বৃষ্টিতে বাইপাইল ত্রীমোড় থেকে জামগড়া-নরশিংহপুর এলাকা পর্যন্ত সড়কে হাঁটুর ওপরে পানি।  

সড়কে চলাচলরত প্রাইভেটকার চালক কাউসার হোসেন বাংলানিউজকে বলেন, আজ সকালে ঢাকা থেকে জামগড়ার বাসায় যাবো এর জন্য এসেছি। এখানে এসে দেখি বাইপাইলেই পানি এক হাঁটু। গাড়ির ভেতরে প্রায় পানি প্রবেশ করে। শুনেছি রাস্তায় নাকি বিভিন্ন জায়গায় কোমড় পানি। পলাশবাড়ীর বট তলা এলাকার বাড়ির মালিক রবিউল আওয়াল বলেন, এ কেমন বৃষ্টি হচ্ছে। আমাদের ঘর বাড়ি একদম তলিয়ে ফেললো। পানি বের হওয়ার জায়গাও নেই। চারদিকেই পানি। রুমের ভেতরে পানি বাইরে বৃষ্টি। ছেলে মেয়েরা রুমেও থাকতে পারছে না বাইরেও আসতে পারছে না। খুবই বিপদে রয়েছি।  

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit