সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

কক্সবাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৮২ Time View

ডেস্ক নিউজ :  পর্যটন শহর কক্সবাজারকে যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে কক্সবাজার পৌরসভা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু করা এ অভিযানে এ পর্যন্ত অবৈধভাবে গড়ে তোলা যত্রতত্র গাড়ি স্ট্যান্ডসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার সালাম, প্যানেল মেয়র-১ সালাউদ্দিন সেতু, কাউন্সিলর মিজানুর রহমান ও এহেসান উল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত মঙ্গল ও বুধবার শহরের অলিগলিতে মাইকিং করে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা স্থাপনা সরিয়ে ফেলার জন্য পৌরসভার পক্ষ থেকে অনুরোধ করা হয় বলে জানান মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী।  

তিনি বলেন, কক্সবাজার শহরে যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল হয়ে যাওয়ায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এক-দেড় কিলোমিটার সড়ক যেতে এক থেকে দুই ঘণ্টা সময় নষ্ট হচ্ছে। হাসপাতালে মুমূর্ষু রোগী ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী যেতে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তিনি আরও বলেন, দেড় মাস আগে আমি মেয়রের দায়িত্ব নিয়েছি। নির্বাচনে ওয়াদা দিয়েছিলাম কক্সবাজারকে একটি পর্যটনবান্ধব ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলব। এ জন্য অবৈধ দখলদারদের স্বেচ্ছায় দখল ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে প্রচারণা চালিয়েছি। অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগও করেছি।

অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে মেয়র মাহাবুব বলেন, পৌরসভার নালা-নর্দমা, জমিও দখল মুক্ত করা হবে। একই সঙ্গে উচ্ছেদ করার পর নতুন করে যাতে দখল না হয় তার জন্য ৩টি মনিটরিং কমিটি করা হয়েছে। যখন দখল তখন উচ্ছেদ চালানো হবে। প্রয়োজনে রাতেও অভিযান চালানো হবে।  

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit