শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের কাছে হেরে যা বললেন বাটলার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২০১ Time View

স্পোর্টস ডেস্ক : ফাইনালে হারের বদলাই নিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ইংল্যান্ড করেছিল ২৮২ রান। আর লক্ষ্য তাড়া করতে নেমে টম লাথামের দল ম্যাচটি জিতে নিয়েছে ৯ উইকেট আর ৮২ বল হাতে রেখেই। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের বিশ্বরেকর্ড গড়া জুটিতেই কাল জস বাটলারদের বিপক্ষে এই জয় পেয়েছেন ব্ল্যাক ক্যাপসরা। প্রথম ম্যাচেই বড় হারের পর ইংলিশ অধিনায়ক বলেছেন— দীর্ঘ এই টুর্নামেন্টে এখনো ভালো করার সুযোগ আছে তাদের। 

এমন হারের কারণ হিসেবে বাটলার বলেন, ‘অনেকগুলো ভালো শুরু হয়েছে। তবে আমার মনে হয় বাস্তবায়ন করার ক্ষেত্রে একটু পিছিয়ে ছিলাম আমরা। শট খেলার ক্ষেত্রে আমরা ভালো ছিলাম না, নিউজিল্যান্ডকে কয়েকটি উইকেট বিলিয়ে দিয়ে এসেছি। এর পরও ২৮০ করেছি, যেটি আমরা কোনো পর্যায়ে খেলতে পারি তা বুঝিয়ে দিচ্ছে।’

তবে বড় হারের পেছনে ব্যাটিং ব্যর্থতাকেই বড় কারণ হিসেবে দেখছেন বাটলার। তিনি বলেন, ‘ব্যাটিংয়ে রান কম করেছি। আমার মনে হয়, ফ্লাডলাইটের নিচে উইকেট একটু ভালো হয়েছে, তবে নিজেদের সেরাটা দেওয়া থেকে অনেক পিছিয়ে ছিলাম আমরা। আমরা হয়তো ৩২০, ৩৩০ রানের আশায় ছিলাম, যেটি একটু চাপ তৈরি করতে পারত। তবে এমন উইকেটে ভুল করার সুযোগ খুবই কম। আর ওরা দুজন (রবীন্দ্র ও কনওয়ে) অসাধারণ ইনিংস খেলেছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit