বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: মঈন খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৮৮ Time View

ডেস্কনিউজঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকারের উচ্ছ্বাসের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

মঈন খান বলেন, আজকে পারমাণবিক শক্তি নিয়ে কেউ আর বাহাদুরি করে না। যারা এক সময় এ নিয়ে বাহাদুরি করত, তারা এখন এটা প্রত্যাখ্যান করেছে। আজকে বাংলাদেশের সরকার সেই অপ্রয়োজনীয় জিনিস আঁকড়ে ধরে বাহাদুরি নিতে চাচ্ছে। এটা বাচ্চা ছেলের কাজ। যারা দেশ নিয়ে ভাবে, তারা এসব ছেলেমি করতে পারে না।

বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সমালোচনা করেন। ‘পরিবেশ ও মানব-বিপর্যয়ের আশঙ্কা উপেক্ষা করে দুর্নীতিগ্রস্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ-একটি রাষ্ট্রীয় অপরিণামদর্শিতা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে বিএনপির মিডিয়া সেল।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের মতো জনঘনত্বপূর্ণ একটি দেশের জন্য অপরিণাম দর্শিতার একটি জ্বলন্ত উদাহরণ বলে মন্তব্য করেন মঈন খান।

মঈন খান বলেন, পরিবেশের দিক থেকে, মানুষের নিরাপত্তার দিক থেকে এটি একটি ঝুঁকিপূর্ণ প্রকল্প। যথার্থ বৈজ্ঞানিক সমীক্ষা ছাড়াই এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ফলে এই প্রকল্পকে ঘিরে অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

মঈন খান আরও বলেন, কতটা মূল্য দিয়ে আমরা ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পাচ্ছি, কোন কোন যুক্তির ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন করতে হলো, সেটি একটি ব্যাপক গবেষণার বিষয়।

তিনি বলেন, ১২ দশমিক ৮০ বিলিয়ন ডলারের প্রাক্কলিত এই প্রকল্প নিশ্চিতভাবে ২০ বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে। যার ১২ বিলিয়নের ওপর রাশিয়ার সাপ্লাই ক্রেডিট। আওয়ামী অর্থনৈতিক দুঃশাসনের অন্যতম মাধ্যম হলো—এই সাপ্লায়ার্স ক্রেডিট। কিভাবে এই প্রকল্পে বিপুল ব্যয় নিরূপণ হলো, কোন অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে এ ব্যয়ের বাণিজ্যিক কার্যকারিতা নিরূপণ করা হয়েছে- সেটা কখনই জনসমক্ষে আসেনি।

সভায় সাবেক সংসদ সদস্য ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশে এ প্রকল্পটির গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ। আমাদের জনসংখ্যার ঘনত্ব, কৃষি খাত ও নদ-নদীর ওপর এর প্রভাব নিয়ে প্রকল্প বাস্তবায়নের আগে বিশ্লেষণ অপরিহার্য ছিল।

কিউএনবি/বিপুল/০৫.১০.২০২৩/ রাত ৮.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit