বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নওগাঁয় সুধী সমাবেশ অনুষ্ঠিত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১২৪ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও নওগাঁর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ( ০৫ অক্টোবর ) দুপুরে শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধা, কৃষক , ব্যবসায়ী, পেশাজীবি ও সাধারণ জনগনের সাথে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন সদর-০৫ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন –  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী পরিকল্পনা ও সিদ্ধান্তে বাংলাদেশ বদলে গেছে । সকল শ্রেনী পেশার মানুষ সুবিধা পেয়েছে বর্তমান সরকারের আমলে। এই উন্নয়নের ধারা ধারাবাহিকভাবে ধরে রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কা বিজয়ের কোন বিকল্প নাই। তাই শেখ হাসিনা হাতকে শক্ত করতে সকল জনগন সকল শ্রেনী পেশার মানুষকে এক যোগে কাজ করতে হবে। তাহলে দেশের ও দেশের মানুষের উন্নয়ন সাধিত হবে।

নওগাঁ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, আব্দুর রহমান , নির্মল কৃষ্ণ সাহা , এফবিসিসিআই পরিচালক ও নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি ইকবাল শাহারিয়ার রাসেল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ সহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সমাবেশে জেলা উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit