বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

চৌগাছায় মাদক নিয়ে কোন্দলে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৯৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মাদক ব্যবসায়ের আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে চিহ্নত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী জাহাঙ্গীর আলম ওরেফ খোকন (৪৮) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। খোকন উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের ভারত সীমান্তের দৌলতপুর গ্রামেরইছাহাক আলীর ছেলে। দৌলতপুর গ্রামটিভারতের তারকাটার বেড়া সংলগ্ন বাংলাদেশ ও ভারত সীমান্তে যৌথভাবে অবিস্থত। বুধবার (৪ অক্টোবর) রাত একটার দিক এ ঘটনা ঘেট। খোকন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ১০৫ নং ওয়ার্ডে চিকৎসাধীন রয়েছেন।ঢাকা মেডিকেল কলেজে খোকনের সাথে থাকা তার ভাগ্নে রাজু আহমেদ এবং মিলন নামে তার এক প্রতিবেশি জানিয়েছেনবুধবার রাতে খোকন নিজ বাড়িতে ঘুমিয়েছিল। গভীর রাতে সীমান্ত সংলগ্ন দৌলতপুর গ্রামের ভারতীয় অংশের ইন্ডিয়া পাড়ার ভারতীয় নাগিরক হবিবর রহমানের ছেলে পেশাদার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সানোয়ার হোসেন (৫০) ও দৌলতপুর গ্রামের বাংলাদেশ অংশের মৃত খোরশেদ আলীর ছেলে আবুল কাশেম ঘরের জানালা দিয়ে খোকনের উপর গুলি চালায়। এতে খোকন মারাত্মক আহত হয়। স্থানীরা আহত খোকনকেউদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে, এরপর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবংপরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোকনের ভাই বাবু জানান, তিনি সম্প্রতি কুয়েত থেকে বাড়ি এসেছেন, বুধবার রাত আনুমানিক একটার দিকে গুলির শব্দ ও ভাইয়ের চিৎকার শুনে দ্রুত ভাইয়ের ঘরে গিয়ে দেখি তার পেটে ও হাতে গুলি লেগেছে আরো তিনটি গুলি ঘরের দেওয়ালে লেগেছে এছাড়া ঘরের মেঝেতে বেশ কয়েকটা গুলির খোসা পড়ে রয়েছে। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।সুখপুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপিত এবং দৌলতপুর গ্রামের বাংলাদেশ অংশের বাসিন্দা তোতা মিয়া জানান, মাদক সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে খোকনের উপর এ হামলা হয়েছে।খোকনের মা ছকিনা বেগম বলেন, সানোয়ার ও তার গুন্ডা বাহিনী আমার ছেলের উপর গুলি চালিয়েছে। আন্দুলিয়া ও দৌলতপুর ওয়ার্ডের মেম্বর মহিদুল ইসলাম জানান, মাদক নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

একটি সুত্র জানায়, খোকনের ভিগ্নপতি ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার ভাটপাড়া গ্রামের বজলুর রহমান ও এ ঘটনার সাথে জড়িত বলে জানা গেছে। অপর একটি সুত্রে জানায়, খোকনের উপর হামলাকারী মাদক ব্যবসায়ী সানোয়ার হোসেন ভারতীয় নাগিরক। সে চৌগাছা উপজেলার স্বরুপদাহ গ্রামের উত্তরপাড়ারমৃত জয়নাল আবেদীনের মেয়ে বিবাহ করে বর্তমানে বাংলাদেশ (পুড়াপাড়া বাজার এলাকায়) বসবাস করছেন। সে ভারতে অপরাধ করে বাংলাদেশে পালিয়ে থাকে, আবার বাংলাদেশে অপরাধ করে ভারতে পালিয় থাকে। সে বাংলাদেশে বেশ কয়েকবার জেলও খেটেছে।সুখপুকুরিয়া ইউনিয়েনর চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা হবিবর রহমান হবি বলেন, দৌলতপুর গ্রামের অনেক লোক মাদকসহ নানা চোরাকারবারে জড়িত সেখানে সবসময় গ্যা›জাম ফ্যাসাদ লেগেই থাকে, এ ঘটনাও মাদক সংক্রান্ত কারবারের জের ধরে ঘটেছে।এ ব্যাপারে জানেত চাইলে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দেয়নি তারপরেও আমরা যেহেতু ঘটনা শুনেছি দোষিদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit