বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম

ঢাবিতে এপ্লাইড স্ট্যাটিসটিকস এন্ড ডাটা সায়েন্স প্রোগ্রামের উদ্বোধন 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৮৪ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটে (আইএসআরটি) ‘এপ্লাইড স্ট্যাটিসটিকস এন্ড ডাটা সায়েন্স  স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম’ চালু করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ০৪ অক্টোবর (২০২৩) বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে এই প্রোগ্রামের উদ্বোধন করেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের     প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, আইএসআরটি’র পরিচালক অধ্যাপক ড. তামান্না হাওলাদার, অধ্যাপক ড. মো. হাসিনুর রহমান খান এবং ডাটা সফট এর সভাপতি মনজুর মাহমুদ বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে ডাটা সায়েন্স শিক্ষা ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য উপস্থাপন করলে মানবতা হুমকির মুখে পড়বে। তাই বৈজ্ঞানিক উপায়ে তথ্যকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। ডাটাকে তথ্য হিসেবে ব্যবহারের কৌশল সম্পর্কে জানতে হবে। তিনি বলেন, যুগের চাহিদা অনুযায়ী বাংলাদেশে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘এপ্লাইড স্ট্যাটিসটিকস এন্ড ডাটা সায়েন্স প্রোগ্রাম’ চালু করা হয়েছে। ইন্ডাস্ট্রির চাহিদার সঙ্গে সমন্বয় করে এই প্রোগ্রামের কারিকুলাম ডিজাইন করা হয়েছে। সময়ের প্রয়োজনে কোর্সের কারিকুলাম হালনাগাদ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘এপ্লাইড স্ট্যাটিসটিকস এন্ড ডাটা সায়েন্স প্রোগ্রাম’ চালু করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে। ‘ইন্ডাস্ট্রি- একাডেমিয়া’ সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে এই প্রোগ্রামের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী সম্প্রতি সিন্ডিকেটের এক সভায় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট (আইএসআরটি)-এর বিভিন্ন একাডেমিক প্রোগ্রামসমূহের নাম হলো-বি.এস. অনার্স ইন এপ্লাইড স্ট্যাটিসটিকস এন্ড ডাটা সায়েন্স, এম. এস. ইন এপ্লাইড স্ট্যাটিসটিকস এন্ড ডাটা সায়েন্স, এম.ফিল. ইন এপ্লাইড স্ট্যাটিসটিকস এন্ড ডাটা সায়েন্স এবং পিএইচ.ডি. ইন এপ্লাইড স্ট্যাটিসটিকস এন্ড ডাটা সায়েন্স। 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit