শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

সুন্দরবনে বাঘ-কুমিরের আক্রমণে মারা গেলে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : সুন্দরবনে বাঘ এবং কুমিরের আক্রমণে কেউ মারা গেলে তার পরিবারকে ৩ লাখ টাকা এবং গুরুতর আহত হলে ১ লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বুধবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ডলফিন সংরক্ষণের জন্য সুন্দরবন ও সংলগ্ন এলাকায় মোট ৬টি ডলফিন অভয়ারণ্য এলাকা ঘোষণা করা হয়েছে। সুন্দরবনে বাঘ এবং কুমিরের আক্রমণে কেউ মারা গেলে তার পরিবারকে ৩ লাখ টাকা এবং গুরুতর আহত হলে ১ লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হচ্ছে।

বন্যপ্রাণী শিকার, হত্যা, পাচার ও এ সংক্রান্ত অপরাধ উদঘাটনে সুনির্দিষ্ট তথ্য প্রদানকারীকে আর্থিক পুরস্কার দেওয়া হয়ে থাকে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, সরকার সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং ব্যবস্থা চালু করেছে এবং এর মাধ্যমে সুন্দরবনের বিভিন্ন অপরাধ দমনে উল্লেখযোগ্য সফলতা পাওয়া গেছে।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৩,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit