রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

যানজট সৃষ্টির প্রতিবাদ করায় নোয়াখালীতে সিএনজি চালককে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৮৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে রাস্তায় যানজট সৃষ্টির প্রতিবাদ করায় সিএনজি চালিত এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও সিএনজি চালিত অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। নিহত মো.সাখাওয়াত উল্ল্যাহ্ (৫৫) উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পাইক বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।   

বুধবার (৪ অক্টোবর) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।  এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাটখিল-সোনাইমুড়ী সড়কের পাঁচগাঁও ইউনিয়নের মোস্তান নগর এলাকার মহুরী মার্কেটে এ ঘটনা ঘটে।  আটককৃতরা হলো, উপজেলার হালিমা দিঘীর পাড় এলাকার ল্যাংটা বাড়ির মৃত মো.নবীর ছেলে মো.রাজু (২২) ও একই এলাকার সুইপার আকবরের ছেলে জাহাঙ্গীর (২৪)।  

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা জানা যায়, নিহত সাখাওয়াত পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি উপজেলার চাটখিল বাজার থেকে নিজের সিএনজি চালিয়ে বাড়ি ফিরছিলেন।  যাত্রা পথে তিনি চাটখিল-সোনাইমুড়ী সড়কের মোস্তান নগর এলাকার মহুরী মার্কেট এলাকায় পৌঁছলে দেখেন কয়েকটা ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা রাস্তায় এলোমেলো ভাবে রাখা হয়েছে। এ কারণে রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে। তাৎক্ষণিক সিএনজি থামিয়ে তিনি এলোমেলো ভাবে রাস্তায় গাড়ি রাখার প্রতিবাদ করেন। এ নিয়ে অটোরিকশা চালক রাজুর সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজু ও তার বন্ধু সিএনজি চালক জাহাঙ্গীর, মুন্না এক সঙ্গে সিএনজি চালক সাখাওয়াতকে এলোপাতাড়ি কিল,ঘুষিসহ বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিরা রাস্তার মধ্যে এলোমেলো ভাবে গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নিহত সাখাওয়াত সিএনজি নিয়ে বাড়ি যাওয়ার পথে গাড়ি পার করতে না পেরে, সিএনজি থেকে নেমে জিজ্ঞেস করে তোমরা এভাবে গাড়ি রাখছো কেন। এ কথা জিজ্ঞেস করার সাথে সাথে আসামিরা তাকে এলাপাতাড়ি মারধরে করলে তিনি মারা যান। ওসি তদন্ত আবু জাফর আরো বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে।  এ ঘটনায় ২ আসামিকে আটক করা হয়েছে। তিনজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্ততি চলছে। বুধবার সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।       

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit