বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম

এবার ক্লাস্টারবাহী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার ইউক্রেনকে ক্লাস্টারবাহী ক্ষেপণাস্ত্র ‘এটিএসিএমএস’ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে এ তথ্য প্রচার করেছে আলজাজিরা। 

দূরপাল্লার ‘এটিএসিএমএস’ ক্ষেপণাস্ত্র ৩০০ থেকে ৯৫০ ক্লাস্টার যুদ্ধাস্ত্র বহন করে। এটি এমন একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র যা সীমানার বাইরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। প্রতিটি ‘এটিএসিএমএস’ ক্ষেপণাস্ত্র একটি এমএলআরএস (মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম) সঙ্গে যুক্ত থাকে। 

এ ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩০০ কিমি. (১৮৬ মাইল) পরিসীমাসহ ইউক্রেনকে ফ্রন্ট লাইনের পেছনে রুশ লক্ষ্যবস্তুতে আক্রমণ করার সুবিধা দেবে। 

যুক্তরাজ্যের দেওয়া স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রগুলোর ‘এটিএসিএমএসের’ চেয়েও শক্তিশালী দূরপাল্লার ছিল। তবে সেগুলো ফাইটার জেটের মাধ্যমে উৎক্ষেপণ করতে হয়। 

অন্যদিকে ‘এটিএসিএমএস’ ভূমি থেকেই উৎক্ষেপণ করা সম্ভব। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের  সামরিক বাহিনী প্রথম এ অস্ত্র ব্যবহার করে।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit