শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ডেঙ্গু টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচওর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গেব্রেয়াসুস বলেন, কিউডেঙ্গা নামের টিকাটি তৈরি করেছে জাপানের ওষুধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানি তাকেদা ফার্মাসিউটিক্যালস। ডেঙ্গুর প্রকোপ বেশি এমন অঞ্চলগুলোতে ৬ থেকে ১৬ বছর বয়সীদের ক্ষেত্রে এই টিকা ব্যবহার করা যাবে বলেও জানান এই কর্মকর্তা। 

ডব্লিউএইচওর আগেই জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য কিউডেঙ্গাকে ছাড়পত্র দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া ও ব্রাজিল। মূলত শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এদিন ডেঙ্গু টিকার পাশাপাশি ম্যালেরিয়ারিএকটি টিকাও অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাণঘাতী ডেঙ্গু ভাইরাসের একমাত্র বাহক এডিস মশা। জলবায়ু পরিবর্তনের জেরে বিশ্বের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টিপাত।
 
আবহাওয়ার পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বজুড়ে বাড়ছে এডিস মশার বংশবিস্তার। ফলে মৌসুমি জলবায়ুর দেশগুলোর পাশাপাশি গত কয়েক বছর ধরে ইউরোপের অনেক দেশেও এই রোগের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে বাংলাদেশের মতো মৌসুমি জলবায়ুর দেশগুলোতে এই রোগের মাত্রা বহুগুণ বেশি। চলতি ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ হাজারেরও বেশি মানুষের।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit