শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

রাশিয়ায় ক্লাস্টার বোমা হামলা ইউক্রেনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের সীমান্তবর্তী ক্লিমোভো গ্রামে নিষিদ্ধ ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার স্থানটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুচ্ছ গোলাবারুদ ছোড়া হয়। আকস্মিক এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইতোমধ্যেই বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন অঞ্চলটির গভর্নর আলেকজান্ডার বোগোমাজ। 

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে তিনি এ তথ্য দেন। রুশ কর্মকর্তার এ অভিযোগ খণ্ডন করে কোনো বিবৃতি দেয়নি ইউক্রেন। রয়টার্স, আলজাজিরা। জুলাই মাসে কিয়েভকে নিষিদ্ধ এ ক্লাস্টার বোমা সরবরাহ করেছিল ওয়াশিংটন। তবে এটি শুধু শত্রু  সৈন্যদের ওপর ব্যবহার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিয়েভ। 

১২০টিরও বেশি দেশ স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তির অধীনে ক্লাস্টার যুদ্ধাস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। ব্রায়ানস্ক এবং ইউক্রেনের সীমান্তবর্তী অন্যান্য অঞ্চলের রুশ কর্মকর্তারাও কিয়েভকে নির্বিচারে গোলাবর্ষণের জন্য অভিযুক্ত করেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit