মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কা বিজয়ের বিকল্প নাই – এম পি জন 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৩৬ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি  : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের একযোগে কাজ করার আহবান জানিয়েছেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। মঙ্গলবার ( ০৩ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বর্ষাইল ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক বিশেষ বর্ধিত সভায় এ আহবান জানান এম পি।

তিনি আরও বলেন – আমি ব্যাক্তি রাজনীতি করি না। আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমি শুধু রাজনীতি করি দলের জন্য নৌকার জন্য। নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের নিয়ে প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছি শেখ হাসিনা’র উন্নয়নের চিত্র তুলে ধরতে। মানুষ এখন বুঝতে শিখেছে কিসে ভোট দিলে উন্নয়ন হয়। কিসে ভোট দিলে সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। এম পি এসময় ইউনিয়নের সকল নেতাকর্মী প্রতি আহবান জানান তারা যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সু্যোগ সুবিধা তুলে ধরতে। তারা আবারও নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনবে।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি স্বপন কুমার মন্ডল এর সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম,  উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা,  বর্ষাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম মিন্টু সহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit