শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

সঙ্গী কী সত্যিই আপনাকে ভালোবাসে? বুঝে নিন ৬ লক্ষণে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১০৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ভালোবাসার সম্পর্ক একতরফাভাবে কখনোই এগোয় না। সবকিছুতেই দুজনের সম্মতির প্রয়োজন হয়। দুজনের পাশাপাশি থেকে একে অপরকে বিশ্বাস করে, ভরসা করে ও সমর্থন করে ভালোবাসা আরও গভীর করে নেওয়া যায়। সম্পর্কে একে-অপরের প্রতি ভালোবাসা, টান, আবেগ—এগুলো থাকা খুবই জরুরি। এতে সম্পর্ক আরও মজবুত হয়। কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন, যে মানুষটাকে আপনি এত ভালোবাসেন, যাকে ছাড়া জীবন অর্থহীন মনে হয়, সেই বিপরীত দিকের মানুষটি আপনাকে আদৌ ভালোবাসেন কি-না। সেটা আপনি বুঝতে পারবেন তার কিছু আচরণের মাধ্যমেই।

সঙ্গী আপনাকে সব কথা শেয়ার করে?
দুজনের মধ্যে বন্ডিং ভালো হলে সম্পর্ক এগিয়ে নেওয়া সহজ হয়। এ ক্ষেত্রে দুজন দুজনের মনের কথা ভাগাভাগি করে থাকেন। কিন্তু যদি দেখেন যে সে আপনাকে সব কথা বলছেন না, কিছু বিষয় লুকিয়ে যাচ্ছেন। তাহলে বুঝবেন আপনার প্রতি সেই টান আর নেই।

আপনার সব কথা মন দিয়ে কি শোনে?
আপনি যখন কোনো কথা বলেন তখন কি আপনার সঙ্গী মন দিয়ে আপনার কথা শোনেন নাকি ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করে অথবা অন্য কোনো কাজ করে। যদি এটা হয়ে থাকে তবে এখনই সঙ্গীর সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে নিন।

সব কথাতেই বিরক্ত
একসময় আপনার সব কথাই মন দিয়ে শুনতেন, আপনার মনের সব কথা বুঝতে পারতেন, কিন্তু সেই সঙ্গী এখন একেবারে অন্য আচরণ করছে। আপনার ছোট ছোট কথাতেই বিরক্ত হচ্ছে। কোনো কথা শোনার আগ্রহ দেখাচ্ছে না তাহলে বুঝে যান যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার প্রতি কমে এসেছে। সময় থাকতে এসব কিছু নিয়ে আলোচনা করুন।

আপনাকে এড়িয়ে চলছে
একটা সময়ে আপনারা খুব সুন্দর সময় কাটিয়েছেন। বহু জায়গায় ঘুরেছেন। এখন আপনি দেখা করতে বললে বা কোথাও ঘুরতে যেতে বললে নানা অজুহাত দেখাচ্ছে আপনার সঙ্গী। অথচ আগে এ বিষয়গুলো একেবারেই ছিল না।

আপনার প্রতি সেই ভালোবাসা আর নেই
সম্পর্ক পুরনো হওয়া মানে এই নয় যে ভালোবাসা কমে যাওয়া। বরং সম্পর্ক আরও মজবুত হয় সেটা যত পুরনো হয়। কিন্তু যদি দেখেন আপনার সঙ্গী সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে, আপনার প্রতি যত্ন নেওয়া ছেড়ে দিয়েছেন, এক কথায় সম্পর্কের বাঁধন আলগা করে দিয়েছে তাহলে বুঝে যান যে আপনাকে আর ভালোবাসে না আপনার সঙ্গী।

অকারণে মেজাজ হারানো
মন মেজাজ ভালো না থাকলে কথা একটু রুষ্ট হয়েই বলেন সবাই। কিন্তু এটা যদি পরপর অনেকবার হয়, বা দিনের পর দিন একই রকম চলতে থাকে, তবে তা ভাবনার বিষয় অবশ্যই। অকারণে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে বিষয়টি নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে। যে বিষয়গুলো আগে তিনি লক্ষই করতেন না, হুট করে সেই বিষয়গুলো নিয়ে মেজাজ করা শুরু করলে তা অবশ্যই চিন্তার বিষয়। অকারণে মেজাজ করার মানে তিনি আপনাকে দূরে রাখতে চান। সম্পর্ক থেকে দূরে থাকতে চান।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit