বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্গাপুরে ট্রাকচালকের মরদেহ উদ্ধার

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১২৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হন ট্রাকচালক জাহাঙ্গীর আলম (৩০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেওনা ফেরায় খুঁজতে শুরু করে সহকর্মীরা। কোথাও না পেয়ে পুকুর পাড়ের গাছের নিচে জামা-কাপড় আর সাবান দেখে পানিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ওই পুকুরেরপানিরতল থেকেই তাকেউদ্ধার হয়। সোমবার (০২ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিমুলতলী গ্রামের আমবাগান এলাকার পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম পেশায়ট্রাকচালকবলেজানা গেছে। তারবাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাচারিপাড়া এলাকায়। তার বাবার নাম নূর ইসলাম। নিহতের সহকর্মীরা জানায়, সোমবার বিকেলে শেরপুর থেকে দুর্গাপুরের শিমুলতলী এলাকার বালুব্যবসায়ী মো. শিমুল মিয়ার ট্রাক চালানোর জন্য আসে জাহাঙ্গীর। এরপর বিকেলে গোসল করার কথা বলে পুকুরে যায়।

পরে সন্ধ্যা হয়ে গেলেও না ফেরায় সহকর্মী আলামিন ও ট্রাকমালিক শিমুল মিয়া সহ অন্যান্য লোকজন খোঁজাখোঁজি শুরু করেন। কোথাও খুঁজেনা পেয়ে এক পর্যায়ে তারা পুকুরের কাছে গিয়ে গাছ তলায় জামা-কাপড় ও সাবান পড়ে রয়েছে। এ সময় পুকুরে নেমে তল্লাশি চালালে পানির তল থেকে তাকে উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, জাহাঙ্গীরের পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit