বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মুক্তিযোদ্ধা কোঠা বহালের দাবীতে দুর্গাপুরে স্মারকলিপি প্রদান

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার নেতৃবৃন্দরা। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এই সময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আনিসুল হক সুমনের নেতৃত্বে অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান মতি মিয়া, হাবিব মিয়া, মেহেদী হাসান তোফাজ্জল, শুক্কুর মিয়া সহ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী।

স্মারকলিপি সুত্রে জানাগেছে, আদি সংবিধান মোতাবেক আদালতের নির্দেশনা প্রতিপালনে চাকরিতে সর্বক্ষেত্রে কোটা পুনর্বহল, সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ৩০ শতাংশ কোটা পুনর্বহাল করা। ২০১১ সালে পঞ্চদশ সংবিধানে সংশোধনের মাধ্যমে সামরিক শাসন আমলের সকল আদেশ নির্দেশ আইনে বাতিল হয়েছে। তাই ১৯৭৬ এবং ১৯৮৫ সালে যথাক্রমে ২০% ও ৫% জেলা কোটা কমানো সংবিধানের (অনুচ্ছেদ ১০) পরিপন্থী তদরুপ মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ।

১ম ও ২য় শ্রেণীতে কোটা প্রয়োগ না করাও সংবিধান পরিপন্থী। বঙ্গবন্ধু সরকার ঘোষিত ১৯৭২ এ প্রদত্ত ৮০% জেলা (আঞ্চলিক) কোটা বাস্তবায়নের মাধ্যমে সাংবিধানিক বিধি বিধান প্রতিপালনে সরকারের প্রতি উদাত্ত আহবান জানায় অন্যথায় এটা সংবিধান লঙ্ঘন বা পরিপন্থি কার্যক্রম হিসেবে পরিগনিত হবে বলে মনে করছেন সংগঠনের নেতা কর্মীরা। এছাড়াও বিভিন্ন দাবী দাওয়া স্মারকলিপির মাধ্যমে তুলে ধরেন মুক্তিযোদ্ধার সন্তানরা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit