বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শার্শায়  ঈদ-এ মিলাদূন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১১৬ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলা শিয়া সম্প্রদায় মুসলিমদের আয়োজনে ঈদ-এ মিলাদূন্নবী (সাঃ) ১৭ রবিউল আওয়াল বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) মহ পবিত্র জন্ম দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলা ফাতিমাতুজ্জাহরা (সাঃ আঃ) পাঠাগর এর উদ্যেগে শার্শা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন হুজ্জাতুল ইসলাম হযরত মাওঃ আব্দুল করিম।

আলোচনা সভা ও দোয়া মাহফিল এ সভাপতিত্ব করেন শার্শা উপজেলা শিয়া মুসলিম কমিটির প্রধান উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাওঃ আবু মুছা, শিয়া মুসলিম কমিটির ঝিকরগাছা উপজেলার সভাপতি মোঃ আইয়ুব হোসেন,শিয়া মুসলিম নেতা ওসমান গনি, মাষ্টার মোঃ আতাউর রহমান,মাষ্টার মোঃ নজরুল ইসলাম, মাষ্টার মোঃ আনছার আলী, মোঃ মুকুল হোসেন প্রমুখ।

ঈদ-এ মিলাদূন্নবী (সাঃ) ১৭ রবিউল আওয়াল বিশ্ব নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) মহ পবিত্র জন্ম দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশ্ব নবীর জীবনী নিয়ে ব্যাপক আলোচনা করেন প্রধান অতিথি ও বিমেষ অতিথি বৃন্দ। অনুষ্ঠানে শার্শা উপজেলা ও ঝিকরগাছা উপজেলার শিয়া মুসলিম সম্প্রদায়ের শত শত নারী, পুরুষ, শিশু কিশোর অংশ গ্রহন করেন ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit