বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম

নাসিরনগর খালের পানিতে ভেসে যাওয়ার দুই ঘন্টা পর জেলের লাশ উদ্ধার

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১১৬ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ভেসে যাওয়ার প্রায় দুই ঘন্টা পর মো. হারিছ মিয়া (১৯) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার সকাল আটটার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের বেঁড়িবাধ এলাকায় কুকুরিয়া খালে পানির স্রোতে ভেসে যায় ওই ব্যক্তি। হারিছ মিয়া উপজেলার গোকর্ণ ইউনিয়নের উজ্জল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল আটটার দিকে উপজেলা কুন্ডা ইউনিয়নের পাশে আকাশি বিলে মাছ ধরতে যায় হারিছ মিয়া। মাছ ধরে বাড়ি ফেরার পথে সকাল নয়টার দিকে কুকুরিয়া খাল পার হওয়ার সময় অধিক স্রোতে পানিতে ভেসে যান। পরে দুই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে স্থানীয়রা খাল থেকে তার লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রসানের উপস্থিতিতে নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন বলেন, ‘হারিছ মিয়া নামে ওই ব্যক্তি মাছ ধরতে গিয়ে খালের পানিতে ভেসে যায়। স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।’

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit