মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শার্শায় বিএনপি নেতা অসুস্থ্য হাসান জহিরকে দেখতে এসে বিএনপির ৯ নেতা কর্মি আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১০৫ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা :  যশোরের শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহিরের দক্ষিন বুরুজবাগান গ্রামের নিজ বাড়ি থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৯ জন নেতা কর্মিকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিবার রাত সাড়ে ৯ টায় । গত শুক্রুবার মোটরসাইকেল দূর্ঘটনায় আহত বিএনপি নেতা হাসান জহিরকে তার বাড়িতে দেখেতে এসে আটক হয়েছেন এসব নেতা কর্মিরা।

আটককৃত নেতা কর্মিরা হলেন, শার্শা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আব্দুল অহেদ, অলিয়ার রহমান, শার্শা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সুন্নোত আলী, নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহায়ক আব্দুর রউফ মন্টু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন, যুবদল কর্মি হাফিজুর রহমান হাফি, তরিকুল ইসলাম ও হাসান জহিরের দেখতে আসা ভাগ্নে রাসেল মাহমুদ।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির বলেন গত শুক্রুবার বাড়ি থেকে বের হয়ে নাভারন হাসপাতাল মোড়ে একটি শিশু বাচ্চাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনার শিকার হন। দূর্ঘটনায় হাসান জহির হাতে ও পায়ে আঘাত পান। তাৎক্ষনিক নাভারন হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি দক্ষিন বুরুজবাগান তার নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে অসুস্থ্য হাসান জহিরকে দেখতে শার্শা উপজেলার শত শত বিএনপি, যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মি সকাল থেকে রাত পর্যন্ত তার বাড়িতে ভিড় করছিলেন।

এমন খবরে রবিবার রাত সাড়ে ৯ টার দিকে তার বাড়িতে তাকে দেখতে আসা ৯ জন নেতা কর্মিকে শার্শা থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে বলে জানান তিনি । পুলিশের এমন ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে অবিলম্বে আটককৃতদের ছেড়ে দেওয়ার জন্য পুলিশের নাভারন সার্কেল অফিসের দায়িত্ব প্রাপ্ত অফিসারকে অবহিত করেন বলে জানান। এ ব্যাপারে জানার জন্য দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম এর কাছে ফোন করে অসুস্থ হাসান জহিরের বাড়িতে দেখতে আসা বিএনপি নেতা কর্মিদের আটকের কারন কি ? জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম ফোন কেটে দেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit