বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

দ্বিতীয় সন্তান জন্মের পর অভিনয় ছাড়ার গুঞ্জন আনুশকার

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : নতুন খবর দিতে চলেছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি দম্পতি। ফের মা হতে চলেছেন বলিউড সেনসেশন। শোনা যাচ্ছে, তার অন্তঃসত্ত্বা হওয়ার তিন মাস পেরিয়ে গেছে।

এ ঘটনার পর মুহূর্তেই নতুন জল্পনা শুরু বলিপাড়ায়। দ্বিতীয় সন্তান হওয়ার পর নাকি অভিনয় ছেড়ে দেবেন নায়িকা?নায়িকার কাছ থেকে সুখবর শোনার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর এক পুরনো ভিডিও। যেই সাক্ষাৎকারে অভিনয় ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন অভিনেত্রী। 

আনুশকা বলেছিলেন, বিয়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি বিয়ে করে সন্তান মানুষ করতে চাই। এমনকি বিয়ের পর কাজ করার ইচ্ছাও নেই। পরিবারকে পুরো সময়টা দিতে চাই। যদিও বিয়ের পর তেমনটা হয়নি। মেয়ে হওয়ার পরও দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সঙ্গে আবার রয়েছে তার প্রযোজনা সংস্থাও। ইন্ডাস্ট্রির অন্দরে অনেকেই মনে করছেন, দ্বিতীয় সন্তান হওয়ার পর হয়তো শুধুই সংসারে মন দেবেন নায়িকা। 

সূত্রের খবর, কোহলি দম্পতি আগেরবারের মতো এবারও এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গতবারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি। সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলেঢালা চুড়িদারেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ক্যামেরার থেকে আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা আনুশকার।

২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দেন অভিনেত্রী। প্রায় দুই বছর হয়ে গেল এখনো মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তারা। এর মাঝে ফের খুশির খবর কোহলি পরিবারে।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit