বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্গাপুরে পৌর এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২২৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌর এলাকায় থানার সামনে থেকে পৌর বাসস্ট্যান্ড পর্যন্ত ৮৫ লক্ষ ৭১ হাজার ৮০৪ টাকা ব্যয়ে ৫৩০মিটার আর সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার এ নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুছ সালাম।

এ সময় অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, পৌর সচিব তৌহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর নুরুল আকরাম খান, মশিউজ্জামান বাদল, এস এম কামরুল হাসান জনি, বিউটি আক্তার, মানসুরা আক্তার, থানা‘র ওসি উওম চন্দ্র দেব, পৌর প্রকৌশলী উওম কুমার দাস, উপ সহকারী প্রকৌশলী রাজু আহমেদ, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, ওয়ার্ড আ‘লীগ সভাপতি নিজাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেয়র আব্দুস সালাম বলেন, আমার নির্বাচনী ওয়াদা মোতাবেক পৌরবাসীর দাবীর প্রেক্ষিতে সকল উন্নয়ন মুলক কাজ গুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। দুর্গাপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে নানা ধরনের প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit