মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। প্রথমবার অবসরের পর মেসিকে নিয়ে যা বলেছিলেন রোনালদো বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি শহরজুড়ে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ব্ল্যাকহোল ক্লাবে যোগ না দেওয়ায় গুলি; কিশোরগ্যাংয়ের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার  নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদও সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

ডোমারে ছিন্নমূল কর্মজীবিদের প্রতিভা অন্বেষণে সংগীত প্রতিযোগীতা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১২১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ছিন্নমূল কর্মজীবিদের প্রতিভা অন্বেষণে সংগীত প্রতিযোগীতার শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে। শনিবার (৩০সেপ্টেম্বর) সন্ধ্যায় ডোমার শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক।

আরমিন জাহানের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী, প্রতিযোগিতা কমিটির আহবায়ক ও ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন।

এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, প্যানেল মেয়র সেলিম রেজা, জেলা পরিষদের সদস্য মেহেরুন আখতার পলিন, মঞ্জুর আহমেদ ডন, বাছাই কমিটির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়সহ সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit