বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

মাশরাফিকে ক্রিকেটের দায়িত্বে চান ওমর সানী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা নিয়ে বিতর্ক জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালকে দলে না রাখা নিয়ে শুরু হয় চর্চা। এ নিয়ে এক ভিডিও বার্তায় নিজের অবস্থা তুলে ধরেন তামিম। এরমধ্যে সাকিব আল হাসানও এক সাক্ষাৎকারে কথা বলেন এ ইস্যু নিয়ে যা রীতিমত তুলকালাম বাঁধায় সোশ্যালে।

এসব ঘটনায় বরাবরই অভিভাবকের দায়িত্বে হাজির হন মাশরাফি বিন মুর্তজা। তার বন্ধুসুলভ অভিভাবকতার বিষয় বরাবরই প্রশংসা কুড়ায়। তাই এবার তাকে বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ পদে দেখতে চাইলেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

এক স্ট্যাটাসে নায়ক লেখেন, ‘ফুটবলের মতো ক্রিকেটের কবর হোক, তা আমরা চাই না। তাই এখনো সময় আছে, আল্লাহর ওয়াস্তে হয় সাবের হোসেন চৌধুরী কিংবা মাশরাফিকে দায়িত্ব দেয়া হোক।’

এদিকে ওমর সানী ঠিক কোন পদে দেখতে চেয়েছেন মাশরাফিকে, তা উল্লেখ করেননি। তবে নেটিজেনরা ধারণা করছেন ক্রিকেটের গুরুত্বপূর্ণ কোনো শীর্ষ পদের ইঙ্গিত দিয়েছেন অভিনেতা।

এর আগে গত ২৭ সেপ্টেম্বরের সেই ভিডিও বার্তায় তামিম জানান, মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেয়ার কারণেই বিশ্বকাপে খেলতে চাননি তিনি। এছাড়াও কিছু অভিযোগ আনেন এই তারকা খেলোয়াড়।

তামিমের পরই তার মন্তব্যকে ছেলেমানুষি উল্লেখ করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, রোহিত শর্মা ৭ থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলছে। তো আপনি ওপেনিং থেকে তিনে বা চারে খেললে সমস্যা কী? এটা আসলে বাচ্চা মানুষি। যে আমার ব্যাট, আমিই খেলব।

তামিম-সাকিব ইস্যু নিয়ে যখন দেশের ক্রিকেটপ্রেমীরা নানা আলোচনা-সমালোচনায় ব্যস্ত, সেই সময় বিষয়টি নিয়ে কথা বলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত ২৮ সেপ্টেম্বর একটি ভিডিও বার্তা দেন ম্যাশ।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit