বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

মহানবী (স.)-এর মেয়ের বাড়ি বলে মিথ্যাচার, জানাল সৌদি সরকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ভিডিওতে মদিনায় পাথরের পুরনো ওই বাড়ি বিষয়ক দাবি খারিজ করে দিয়েছে সৌদি সরকারের গবেষণা প্রতিষ্ঠান ‘আল মদিনা আল মুনাওয়ার রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার’। তারা জানিয়েছে, প্রচার করা ভিডিওতে উল্লিখিত তথ্যটি ভুল। 

প্রতিবেদনে আরও বলা হয়, ‘ভিডিওতে এক ব্যক্তিকে মদিনার একটি কাবা গ্রামে পুরনো পাথরের একটি বাড়ি ভ্রমণ করতে দেখা যায়। ওই ব্যক্তি দাবি করেন, জায়গাটি একসময় মহানবী (সা.)-এর তৃতীয় কন্যা উম্মে কুলসুমের বাসস্থান ছিল।’তবে আল মুনাওয়ার রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার এক বিবৃতিতে বলেছে, ‘চিত্রায়িত ঘরগুলোর সঙ্গে মহানবীর (সা.) জীবনী বা তার মেয়েদের কোনো সম্পর্ক নেই।’ গবেষণাকেন্দ্রটি ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনা, মহানবীর জীবন এবং মদিনার ইতিহাস সম্পর্কিত তথ্য প্রকাশের ক্ষেত্রে নির্ভুল পর্যবেক্ষণ এবং প্রকৃত সত্যকে সূত্র হিসেবে ব্যবহার করার ওপর জোর দিয়েছে। 

তারা বিবৃতিতে বলেছে, ‘মদিনার ইতিহাস এবং এর ঐতিহাসিক স্থানগুলোর ওপর বেশ কয়েকটি বই ও কাজ রয়েছে এই গবেষণাকেন্দ্রের। অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এসব তথ্য পরীক্ষা ও ব্যবহার করা যেতে পারে।’মদিনার আল রাওদা আল শরিফায় রয়েছে মহানবীর (সা.) রওজা শরিফ। মক্কায় ইসলামের পবিত্রতম স্থান গ্র্যান্ড মসজিদে হজ ও ওমরাহ পালনের জন্য অনেক মুসল্লি ছুটে যান। সৌদি আরবের নিয়ম অনুযায়ী, মহানবীর (সা.) রওজা শরিফে যেতে এবং প্রার্থনায় আগ্রহীদের আগেই সরকারি অনুমতি নিতে হয়। 

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit