শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণ হারালেন ৫০ হাজারেরও বেশি মানুষ কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক

প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে রোবট

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১২১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তির অগ্রযাত্রার এ সময়ে কৃত্তিম বুদ্ধিমত্তা আর রোবটিক্সের জয় জয়কার বিশ্বব্যাপী। সর্বত্রই দেখা যায় মেশিন লার্নিং, এআই এবং রোবটের নানা কাজে ব্যবহার। এবার রোবট হয়েছে কোম্পানির সিইও। কল-কারখানা, অফিস কিংবা রেস্তোরাঁয় অনেক দিন থেকেই রোবটের ব্যবহার দেখা গেলেও প্রতিষ্ঠানের প্রধান হিসাবে এবারই প্রথম।

পোল্যান্ডের বিখ্যাত এক বহুজাতীয় পানীয় সংস্থা, ডিক্টেডার ঠিক করেছে এখন থেকে চাকরি দেওয়া বা নেওয়ার বিষয় দেখভাল করবে এআই। সংস্থার সম্পূর্ণ লাগাম তুলে দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে। ওই বহুজাতিক পানীয় সংস্থার ম্যানেজমেন্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে লাভ-ক্ষতি, মার্কেটিং কৌশল, বিজনেস স্ট্র্যাটেজিসহ যাবতীয় বিষয় দেখবে এআই।

মিকাই সিদ্ধান্ত নেবে কীভাবে কোন পথে এগুলো আরও বেশি বিপণন করতে পারবে সংস্থাটি, কোথায় লগ্নি করলে মিলবে সুবিধা। শুধু তাই নয়, অফিসের ভেতরেও নাক গলাবে এই মিকা। অর্থাৎ কোনো ডিপার্টমেন্টের কাজ ভালো হচ্ছে, কাদের কাজ খারাপ হচ্ছে সবদিকে নজর থাকবে এ রোবটের। পদোন্নতি থেকে বরখাস্ত সবই থাকবে মিকার হাতে।

কোন কর্মীকে কোথায় প্রয়োজন, কার কাজের পরিধি কী হবে সবই বলবে মিকা। এখানেই শেষ নয়। প্রত্যেক কর্মীর পারফরমেন্স যাচাই করবে এআই রোবট। প্রত্যেক কর্মীর প্রমোশন-ইনক্রিমেন্ট সবই থাকবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা থাকা রোবটের হাতে। সংস্থার এ সিদ্ধান্ত নিয়েই এখন জোর শোরগোল পুরো বিশ্বে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit