বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

বিশ্বকাপের দল থেকে বাদ, ক্ষোভ উগরে দিলেন চাহাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাকে সুযোগ দেওয়া হয়নি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও, একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল। আর এবার বিশ্বকাপের দল থেকেও ছাঁটাই হয়েছেন এই লেগ স্পিনার। চাহালের বাদ যাওয়ায় ক্রিকেট দুনিয়া তোলপাড়। এমন পরিস্থিতিতে নিজের ক্ষোভ উগরে দিলেন টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার।

বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেলেও, ঘরে বসে নেই এই লেগ স্পিনার। বরং তিনি ইংল্যান্ডে চলে গেছেন। কেন্টের হয়ে খেলছেন কাউন্টি ক্রিকেট। সেখানে একটি সংবাদমাধ্যমকে চাহাল বলেন, এটা তো বিশ্বকাপ। ১৫ জনের বেশি তো দলে নেওয়া যায় না। তাই বাদ গেলাম। আন্তর্জাতিক কেরিয়ার থেকে তিনটি আইসিসি ইভেন্ট চোখের সামনে থেকে চলে গেল। পারফরম্যান্স থাকার পরেও তাকে কাপ যুদ্ধের দলে সুযোগ দিলেন না অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড়। তাই নিজের ক্ষোভও লুকিয়ে রাখতে পারলেন না। ঘটালেন বিস্ফোরণ।

চাহাল বলেন, আমার খারাপ লেগেছে। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে খুবই খারাপ লেগেছে। তবে সেটা নিয়ে ভাবলে তো চলবে না। এগিয়ে যেতেই হবে। সত্যি বলতে এই সব ব্যাপারগুলো আমার গা সওয়া হয়ে গেছে! আর তাই ঘরে না বসে থেকে কাউন্টি খেলতে চলে এলাম। কারণ ক্রিকেট খেলাই আমার একমাত্র লক্ষ্য।

[ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাকে ব্রাত্য করলেও, কেন্টের হয়ে দারুণ পারফরম্যান্স করছেন এই লেগ স্পিনার। নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে ৬৩ রানে ৩ ও ৪৩ রানে ২ উইকেট নেওয়ার পর ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধেও তিনি সফল। প্রথম ইনিংসে ৭০ রানে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৭০ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।

এখনও তার টেস্ট অভিষেক ঘটেনি। তবে সীমিত ওভারের ক্রিকেটে তিনি ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার। তবুও চাহালের কেরিয়ার থেকে তিনটি বিশ্বকাপ বাদ চলে গেল! এহেন চাহাল কি আবার ভারতীয় দলে ফিরতে পারবেন? ফিরলেও কি বিশ্বকাপ দলে না থাকার যন্ত্রণা কি তার কমবে? প্রশ্নটা কিন্তু থেকেই গেল।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit