বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

উলভসে হোচট ম্যানসিটির

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার টানা ৬ ম্যাচে অপরাজিত থেকেছিল ম্যানচেস্টার সিটি। গত মৌসুমের ট্রেবল জয়ীদের জয়ের লাগাম টেনে ধরেছে উলভারহাম্পটন। উলভসের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে সিটি।

ম্যাচের ১৩ মিনিটেই গোল হজম করে বসে তারা। সেটাও নিজেদের ভুলে। নিজেদের জালে নিজেরাই বল জড়িয়ে দেন। রুবেন দিয়াসের পায়ে লেগে সিটির জালে জড়ায় বল। শুরুতেই লিড পেয়ে যায় উলভস। এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতি থেকেই ফিরেই গোল পায় সিটি। হুলিয়ান আলভারেজের গোলে ৫৮ মিনিটে সমতায় ফিরে গার্দিওলার শিষ্যরা। কিন্তু সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৬৬ মিনিটে হাওয়াং হি চেন গোল করে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়েই শেষ করে তারা।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit