বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

ভূমধ্যসাগরে ৯ মাসে আড়াই হাজারের বেশি অভিবাসী মৃত বা নিখোঁজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের এই পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে আড়াই হাজারেরও বেশি অভিবাসী মারা গেছে বা নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এ তথ্য জানান।

ইউএনএইচসিআর নিউইয়র্ক অফিসের পরিচালক রুভেন মেনিকদিওয়েলা নিরাপত্তা পরিষদকে বলেন, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আড়াই হাজারেরও বেশি লোককে মৃত বা নিখোঁজ হিসেবে গণ্য করা হয়েছে। এই সংখ্যাটি ২০২২ সালের একই সময়ের মধ্যে এক হাজার ৬৮০ মৃত বা নিখোঁজ অভিবাসীর চেয়ে অনেক বেশি।

তিনি বলেন, জনগণের মনোযোগ থেকে দূরে স্থলেও অনেকে প্রাণ হারিয়েছে। সাব-সাহারান আফ্রিকান দেশগুলো থেকে স্থলপথে যাত্রার পর অভিবাসীরা তিউনিসিয়া এবং লিবিয়ান উপকূল থেকে যে রুটে সমুদ্র পাড়ি দেন তা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।

চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ ইউরোপে সমুদ্রপথে মোট প্রায় এক লাখ ৮৬ হাজার লোক ইতালি, গ্রিস, স্পেন, সাইপ্রাস এবং মাল্টায় এসেছে। সংখ্যাগরিষ্ঠ এক লাখ ৩০ হাজারের বেশি মানুষ ইতালিতে এসেছেন, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৮৩ শতাংশ বেড়েছে।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit