বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

বাংলাদেশ সেমিতে গেলে সেটা হবে মিরাকল: আকাশ চোপড়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে ওয়ানডেতে বরাবরই শক্তিশালী বাংলাদেশ। পরাশক্তিদের ভিড়ে তিনে থেকে আইসিসি ওয়ানডে সুপার লিগ শেষ করে সে প্রমাণ দিয়েছে টাইগাররা। তবে চলতি বছর ঘরের মাঠে ইংল্যান্ড, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরে কিছুটা হতাশ করেছে লাল সবুজের প্রতিনিধিরা।

 
নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওতে আকাশ চোপড়া বলেন, ‘এই দল (বাংলাদেশ) কতদূর যাবে? আমার তো মনে হয়, এই দল শীর্ষ চারে কোয়ালিফাই করবে না। কিছু অঘটন হয়তো ঘটাতে পারে। আগেও ঘটিয়েছে। তবে এই দল যদি কোয়ালিফাই করতে পারে, মিরাকলই হবে।’
 
বাংলাদেশ দলের শক্তিমত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন আকাশ। যদিও সাকিব ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে প্রশংসা করেছেন বোলিং ইউনিটের। আকাশ বলেন, ‘এমনিতে ওদের ফাস্ট বোলিং ভালো, স্পিন বিভাগও। দুইজন ভালো মানের অলরাউন্ডার (মিরাজ ও সাকিব) আছে। সত্যি কথা যদি বলি, সবকিছু মিলিয়ে দল খুব বেশি ভালো নয়।’
 
আকাশ জানিয়েছেন, বিশ্বকাপে বাংলাদেশকে ভালো করতে হলে জ্বলে উঠতে হবে ব্যাটারদের। এক বিভাগের সাফল্য দিয়ে জয় পাওয়া সম্ভব নয় টাইগারদের। তিনি বলেন, ‘ব্যাটারদের জ্বলে উঠতে হবে। কেননা পাঁচ আঙুল এক না হলে হাত কখনোই মুঠোবন্দি হবে না। বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা গত এশিয়া কাপেও দেখেছি। সবাই মিলে যদি পারফরম্যান্স না করতে পারে তাহলে ওরা ভালো করে না।’বিশ্বকাপ মিশনে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৭ অক্টোবর।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit