বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শালীনতা বজায় রাখা উচিত: জিতকে অনুরাগীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় নায়ক জিৎ ১১ বছর পর ফের বাবা হতে যাচ্ছেন। কয়েক দিন আগে স্ত্রী মোহনার বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আনন্দের এ খবর জানান নায়ক নিজেই।

নাসির উদ্দিন অনি নামের একজন লিখেছেন, ‘অসুস্থ সমাজের অবস্থা। মাতৃত্ব একটি সুন্দর অনুভূতি। শালীনতা বজায় রাখা উচিত।’আশুতোষ ভট্টাচার্য লিখেছেন, তোমার বাজার পড়ে গেছে, তা বোঝা যাচ্ছে। এতটা ঠিক না জিৎ। তোমাদের বেবি হবে এটিই সবার কাছে আনন্দের। যাক, ভালো থেকো।’

আদুরি নামে একজন কটাক্ষ করে লিখেছেন, ‘এটা কিছু না। লাইভে আপনাদের ডেলিভারি দেখাবেন।’তনুশ্রী বিশ্বাস লিখেছেন, ‘মাতৃত্ব সুন্দর তবে তা এতটা খোলামেলা সুন্দর না।’ জ্যোতি দাস লিখেছেন, ‘ভাগ্যিস আমাদের সময় এ রকম করে ফটো তোলার এত প্রচলন ছিল না। মাতৃত্ব যখন মেয়েদের শরীরে দেখা দেয়, তখন এতটা দেখানোর প্রয়োজন পড়ে না। অনেক অভিনন্দন রইল।’

নীল ও সাদা রঙের পোশাক পরে ‘ম্যাটারনিটি শুট’ করেছেন মোহনা। এসব ছবিতে প্রকাশ্যে মোহনার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে, দ্বিতীয় সন্তান আগমনের খুব বেশি দেরি নেই। ২০১১ সালের ফেব্রুয়ারিতে স্কুলশিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার ঘর আলো করে জন্ম নেয় কন্যা।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit