বিনোদন ডেস্ক : আবার মা হতে চলেছেন বলিউড তারকা আনুশকা শর্মা। একাধিক ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে, অভিনেত্রী তিন মাসেরও বেশি অন্তঃসত্ত্বা। কয়েক মাস ধরেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন আনুশকা। স্বামী বিরাট কোহলির সঙ্গেও যাচ্ছেন না ক্রিকেট সফরে। এরমধ্যে আনুশকা-বিরাটকে মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায়। আর এতেই গুঞ্জন চাউর হয়।
সেসময় পাপারাজ্জিদের বিরাট কোহলি অনুরোধ করেন, ছবি না ছাপানোর জন্য। তিনি এও জানান, খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিক ঘোষণা করবেন তারা।
২০১৩ সালে আনুশকা শর্মা ও বিরাট কোহলির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৪ বছর প্রেমের পর ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির এক ঐতিহ্যবাহী রিসোর্টে গাঁটছড়া বাঁধেন।২০২১ সালের ১১ জানুয়ারি মা হয়েছেন আনুশকা শর্মা। তার কন্যার নাম ভামিকা।
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২৮