বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

রামোসের আত্মঘাতী গোলে শীর্ষে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : ফ্রান্স ছেড়েছেন সার্জিও রামোস। আবারও স্পেনে চলে এসেছেন তিনি। লা লিগায় খেলছেন সেভিয়ার হয়ে।

এক সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হল সেই সেভিয়া। ম্যাচের আগে রামোস জানিয়েছিলেন, এক সময়ের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গোল করতে চান। রামোসের চাওয়া পূরণও হয়েছে। তবে তা দলের জন্য হয়েছে হীতে বিপরীত। কেননা, রামোসের গোলটি ছিল আত্মঘাতী। এই গোলেই সেভিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পেয়েছে বার্সেলোনা। এর মাধ্যমে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কাতালান ক্লাবটি।

ম্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে বার্সেলোনা। বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল তারাই। তবে পাল্টা জবাবে সেভিয়াও চেয়েছিল বার্সাকে চমকে দিতে। দারুণ কিছু সুযোগও তৈরি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি। মূলত রামোসের গোলটিই পার্থক্য গড়ে দেয়। 

ম্যাচজুড়ে দারুণ খেলেছেন রামোস। তবে আত্মঘাতী গোলের জন্য ঠিক তাকে দোষ দেওয়া যায় না। বক্সের ভেতর হেড দিতে লাফিয়ে উঠেছিলেন লামিনে ইয়ামাল। স্প্যানিশ তরুণের হেড ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়ান রামোস।

এই ম্যাচে জয়ের ফলে ৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্রতে ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে দুইয়ে আছে জিরোনা। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ। 

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit